Skip to main content

Posts

Showing posts with the label Dear Dairy

New Year's Resolution 2014

Every December , I start thinking about my next years resolution and look back year before resolution. For past 3 years it stayed pretty much the same.  Get back in shape, start masters , visit some cool places, make new friends, adventures and most of all be happy. For 2014 it's pretty much the same. Not sure if it means I did not change or my resolutions did not :p Anyway here is my 2014 resolution. Run at least one  5k or 10 k Take GMAT  Pay off my car loan Take adventurous trip Be awesome and ENJOY :)

Crtl + Alt + Del (leaving Texas edition)

I left my job as a Information technology specialist at oxy petroleum last week. The good bye was hard. My manager took the team out for lunch.  I was pretty sad to say good byes to all the nice people I worked with for the past two years. However all of a sudden, I realized this place will function just fine without me. People will come to work, have lunch , gossip.... whatever they do every damn day. All is good. I'm taking about two weeks off between jobs. My new job requires leaving Texas and moving to 2200 miles away in Washington (not D.C , the state) This is my Crtl + Alt + Del.  I decided to take this time to chill, try new things , and I'll write about each day. 4/6- 4/7 The weekend was pretty mellow. Yeameen came to keep me company. We went for a run. I was hesitant , as I know how competitive he is and my fitness level is not quite there yet. It was sweet of him , coming back for me , when I was falling behind. However, It reminded of my mom and dad walking ...

New Years Resolution 2013

Visit two new countries Hit the gym at least 3.5 times a week ( about 180 times in the whole year) Start masters Learn  how to stay calm in difficult situations

এলোমেলো দিনলিপি ০৯

চারপাশের সব কিছু  - পরিবেশ, মানুষ, অর্থনীতি খুব দ্রুত পরিবর্তনশীল।  এত্ত পরিবর্তনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছি। কেবন মনে হচ্ছে , পথে যদি একটু তিষ্টোতে পারতাম। এর মাঝে নিজেকে অরগ্যান দাতা হিসাবে তালিকাভুক্ত করলাম। সোনামনির অসুস্থতার পর থেকে মনে হচ্ছে ,  reuse, reduce, recycle. মানুষও হয়তো রি সাইকেল যোগ্য। রি- সাইকেলের কী কোন বাংলা আছে??? পুনঃব্যবহার???? শুনলেই বংগ বাজারের সেকেন্ড হ্যান্ড মার্কেটের কথা মনে হয় !  তবে এখন একটু ভয় লাগছে , সবাই যখন  খুব স্মার্টলি বেহেশতে যাবে ... আমি যাব অরগ্যান ছাড়া। খুব বেশী সুখকর ভাবনা না! কদিন আগে রেডিও তে শুনলাম, অরগ্যান পাওয়ার নিয়ম কানুনে পরিবর্তন আসছে। আগে, আগে আসিলে আগে পাইবে   ভিত্তিতে অরগ্যান দেয়া হত। এতে হয়তো ৩০ বছরেরে কিডনি প্রতিস্থাপণ করা হত ৮০ বছরের কারোর দেহে আথবা উল্টোটা । সে হয়তো বাঁচবে বড় জোর আর ৫ বছর।  নতুন নিয়মে সবচেয়ে বেশী বাঁচার সম্ভবনা যার তাকেই দেয়া হবে সেরা অরগ্যানটা। একজন অরগ্যান দাতা হিসাবে আমি নতুন নিয়মটা  আমা্র কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি অবশ্যই চাইবো আর কা...

হাইলাইটস্‌ ২০১১

২০১১ সালটা আমার জন্য পরিবর্তনের বছর। এক বছর আগের জীবনের সাথে আমার বর্তমান জীবনের কোন মিলই নাই। বিশাল পরিবর্তনের ধাক্কা সামলাতে মাঝে মাঝে হিম্‌শিম্‌ খেয়ে যাই; আবার কখনো মনে হয় এই বেশ ভাল আছি। তবে একটা ব্যাপার বুঝতে পারছি বেশ আমি আর সেই ছোট্টটি নেই। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করছি। ঘরে বাইরে অনেক মানুষের মন যুগিয়ে  চলতে হচ্ছে। একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি কি? অতঃপর ২০১১ হাইলাইটস্‌ ; অবশ্যই বুলেট পয়েন্টসে। (আজকাল পূর্ণ বাক্য লিখতে পারি না  :p) ছাত্রজীবনের ইতি। সেই সাথে প্রিয় ডেনটন শহর, বন্ধু,  কলেজ ছেড়ে যাওয়া। ভূটান ভ্রমণ। অসাধরণ সুন্দর এক পাহাড় ঘেরা, আশ্চর্‍্য সহজ, সরল আর বন্ধুত্বপরায়ণ দেশ। বাগ্‌দান; অতঃপর long distance relationship এর টানাপোড়ন।  নতুন করে অনেক কিছুর সাথে মানিয়ে নেওয়া। প্রথম চাকুরি। সেই সুবাদে সম্পূর্ণ অচেনা হিউস্টোন শহরে একলা বসবাস শুরু। নাগরিকত্ব পরিবর্তন।

New Years Resolution 2012

Get back in shape To do : work out Stop doing: eating junk foods out of boredom  Make local friends To do : Start socializing, going to parties, join groups Stop doing: Sitting on couch watching TV Get a tattoo Travel Europe start masters

এলোমেলো দিনলিপি (হাকুনা মা-টা-টা এডিশান)

একেকটা সময় আসে, সব কিছুই এলোমেলো লাগে। মনে হয় আমি এখানে কি করছি? আসলামই বা কিভাবে এখানে? আসলেই কি এখানে থাকার কথা আমার? সব কিছুই নতুন; নতুন শহর, নতুন চাকরি, নতুন বাসা, নতুন আসবাব, ল্যাপটপ, ফোন... পুরাতন বলতে আমার দাদীমা বুড়ো গাড়িটা। সেটাও কতোদিন থাকবে জানি না। নতুন শহরে এখনো তেমন অভস্ত্য হতে পারিনি।  কখনো কখনো ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করে। নিজের কাছ থেকে কি পালানো যায়? এখনো তেমন কোন বন্ধু হয়নি।  সারাদিন অফিসের মাঝে কেটে যায়। বিকালে শুণ্য ঘরে ফিরতে ইচ্ছা করেনা। কাজের পরে তাই উইন্ডো শপিং করে বেড়াই। প্রয়োজনীয়, অপ্রয়োজোনীয় জিনিস কিনে ঘর ভরাই। আবার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে ভয় পেয়ে ফেরত দিয়ে আসি। এই বিশাল আধা চেনা শহরে একা একা ঘুরে বেড়াই।  এখানে অবহাওয়া এখন খুবই সুন্দর। বিকালের দিকে সাগর পারের হাওয়া গায়ে লাগে।  সারাদিনই প্রচন্ড বাতাস থাকে। এমন সুন্দর বিকাল গুলোতে খুব ইচ্ছা করে দৌড়াতে; বাঁধন ছাড়া , গন্তব্যহীন  মুক্ত দৌড়। কিন্তু নিরাপত্তার ভয়ে আমি জোড়ে টিভি ছেড়ে ঘরে বসে থাকি আর জাঙ্ক ফুড খাই। আগে একবারে বেশী বেশী রান্না করে রেখে দিতাম ,সারা সপ্তাহ জুড়ে সেটাই খেতাম। এ...

কলাইডোস্কোপে ২০১০

সেই ইমেইলটা লেখার দিন ঘনিয়ে আসছে। গত প্রায় দু'বছর ধরে অপেক্ষা করেছি কেবল এই ইমেইলটা লেখার। মনে মনে কত খসড়া এঁকেছি। বড় আজব মানুষের মন। আজ লিখতে বসে ভাষা খুঁজে পাচ্ছি না। মনের মাঝে ভিড় করছে গত তিন বছর ৯ মাসের অজস্র স্মৃতি। হারিয়ে যাওয়া সহকর্মীর মুখ। আমার ছোটু ৮' x ১২' কিউব হয়তো কাল থেকে আর কেউ অগোছলো করবে কিংবা করবে না। আমার লাল- কালো ব্যাজটা রিসাইকেলড হয়ে যাবে। এ্যকসেস কার্ড দিয়ে আর কোন দরজা খুলবে না। কোন সহকর্মীর বিদায় দিনে আমরা সবাই মিলে কোথাও খেতে যেতাম। কিন্তু আমাকে বিদায় দেয়ার কেউ নেই। আমিই শেষজন। খুব অদ্ভুত লাগছে। জীবন খুব দ্রুত পাল্টে যাচ্ছে। ক'দিন আগেই ছাত্রজীবনের ইতি টেনে দিলাম। আর কোন কোথাও পেশা  ছাত্র লিখতে পারবো না। আমার ডেমোগ্রাফিক বদলে গেল।  সময়টাই অদ্ভুত। মাঝে মাঝে নতুন ডেমোগ্রাফিটাকে  দারূণ রোমাঞ্চকর মনে হয় - আবার ভয় ও লাগে। জীবনে ছাত্রত্ব ছাড়া তো আর কিছুই তেমন করিনি। এই লেবেলটা সেই ৪ বছর বয়স থেকে বয়ে বেড়াচ্ছি -  এটাই আমার পরিচয় হয়ে গিয়েছে। এই ভয় থেকেই একবার ছাত্রজীবনটা টেনে দীর্ঘ করার চিন্তা মাথায় এসেছিলো। কিন্তু জি.আর...

ইন্টারভিউ

চাকুরি মেলায় যেতে আমার ভালই লাগে। যার সাথেই কথা বলি মনে হয় , " তোমাকেই খুঁজছে বাংলাদেশ" । আমাকে চাকরি দিতে না পারলে তাদের কোম্পানির ভবিষ্যত অন্ধকার। সাক্ষাত শেষে ধরায় দেয় নানা উপহার আর তাদের কোম্পানির পোর্টফোলিও এবং অনলাইন ঠিকানা। সেখানে গিয়ে রেজ্যুমি আপ্লোড করতে হয়। রেজ্যুমি পছন্দ হলে তারা ক্যাম্পাসে এসেই ইন্টারভিউ নেয়। আমার হাতে সময় খুব কম। অফিস থেকে ছুটি নিয়ে ইন্টারভিউ দিতে হয়।ছুটিটাকে ম্যাক্সিমাইজ করতে । একদিনে ৪টা ইন্টারভিউ দিলাম। এর মাঝে ৩ টাই আমাকে ফাইনাল রাউন্ড ইন্টারভিউয়ের জন্য নির্বাচন করলো। একটা পেট্রোলিয়াম কোম্পানিতে ফাইনাল রাউন্ড ইন্টারভিউ দিতে গেলাম হিউস্টোনে। ওরাই  প্লেনের টিকেট , হোটেল ভাড়া আর অনান্য খরচ দিলো।  আইটেনেরারিতে দেখলাম দেড় দিনের প্রোগ্রাম-  একটা সোশ্যাল ইভেন্ট  আর তিনটা ইন্টারভিউ। যাওয়ার দিন ড্যালাসে প্রচন্ড টর্নেডো।  আমি ভয়ে শেষ। বিমানবন্দরে যাওয়ার জন্য ক্যাব ভাড়া করলাম। আমি জীবনেও একা ক্যাবে উঠিনি। কেবলই মনে হচ্ছিলো  ক্যাবচালক আমাকে অন্য কোথাও নিয়ে যাবে না তো !!! ক্যাবচালক বেশ আলাপী মানুষ। সে প্যালেস্টা...

হাসপাতালে কয়েক ঘন্টা আর সাথে কিছু ভাঙ্গা স্বপ্ন

আমার হাল্কা পাত্‌লা হাসপাতাল ও ডাক্তার ভীতি আছে। খুব দরকার না হলে এই দুই কে আমি এড়িয়ে চলতেই বেশি পছন্দ করি। ছোটবেলায়  আমার জীবনের লক্ষ্য রচনায় ডাক্তার হওয়ার বাসনা বেশ ফলাও করে প্রচার করলেও;  কাটাকুটির ভয়ে প্রথম সুযোগেই জীববিজ্ঞান বাদ দিয়ে দিয়েছিলাম। এখনো আমার এপ্রন পড়া কোন বন্ধুকে দেখলে মা দীর্ঘনিঃশ্বাস ফেলে। কিছুদিন আগে একটা চেইন গাড়ি দুর্ঘটনায় পড়লাম। প্রথমে কিছু না বুঝলেও। হঠাত করে দেখি প্রচন্ড মাথা ব্যাথা। ঘাড় নাড়াতে পাড়ছি না, দৃষ্টিও ঝাপ্‌সা। বুঝতে পারলাম কঙ্কাশান হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন দেখলাম ব্যাথা কমছে না, তাই বাধ্য হয়েই গেলাম  স্কুলের হেলথ্‌ সেন্টারে।  আমার অ্যাপয়েন্টমেন্ট ছিলো না, তাই প্রথমে রেজিস্ট্রেশান করালো। তারপর এক নার্স এসে নানা প্রাথমিক সমস্যা জানলো । তারপর ২য় নার্স এসে মেডিকেল হিস্ট্রি নিলো। তারপর এলো ডাক্তার। ডাক্তার বলতেই আমার টাক মাথা গোঁফোয়ালা সফদর ডাক্তারের চেহারা মনে হয় কেবল। কিন্তু এই মহিলা বিউটি প্যাজেন্টে না গিয়ে ডাক্তারি কেন করছে  সেটা  একটা রহস্য। যাই হোক ডাক্তার কিছুক্ষণ আমাকে টিপে টুপে অনেকভাবে পরীক্ষা করে কোথা...

এলোমেলো দিনলিপি ৩

 কী যে সমস্যা? সারাক্ষণ মাথায় কত শত আইডিয়া ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এ যেন আমাকে কেউ হাত পা বেধেঁ পানিতে ফেলে দিয়েছে। কিছুই ভাল লাগছে না। এবারই প্রথম থ্যাঙ্কসগিভিং ডিনারে চাচ্চু  কিছু  করলো না। চারপাশের পরিবেশ খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। চেনা মানুষ গুলো অচেনা ব্যবহার করছে।এই পরিবর্তনটা তাই মেনে নেয়া কষ্টকর। প্রতিদিনই তোমার কিছু করে যে আমায় অবাক। আমার মনে হয় যে কোন পরিবর্তনই খুব দ্রুত হওয়া উচিত। বিশাল ধাক্কা খেয়ে টিকে থাকতে পারলেই তো হলই, আর না পারলে বুঝে নিতে হবে আমার সাধ্য ছিলও না । কিন্তু এমন স্লো পয়জনিং এর মত পরিবর্তন গুলোর সাথে খাপ খাইয়ে নেয়া আমার জন্য খুব কষ্টকর। কদিন ধরে  চাকরি নিয়ে বেশ টানা পোড়ন গেল। ২ সপ্তাহ আগে গ্রেগ জানিয়েছিলো, টেলিকমের প্রায় ২০% (১৫০০০) কর্মচারী ছাটাঁই হবে । আমি যদিও কাজ করি আই.টি এর সাথে, কিন্তু কাগজপত্রে আমি এখনো টেলিকম কর্মচারী। ব্যাপারটা একটু জটিল। চাকরি না থকালে এদেশে থাকা বেশ কষ্টকর। আর যদি আমার মত খরুচে হাত খোলা মানুষ হয় তাইলে ক্রেডিট কার্ড কোম্পানির পোয়া বারো।  আমি একে একে আমার সব বন্ধু, সহকর্মীদ...

Notes to Myself

Do not buy or eat anymore chips. Put a cap on daily sugar intake. Take no more than 4 cups of coffee daily. Do not speed more than 5 mph over the speed limit.. Do not grab quick bites. Sit down for 15 minutes and have a meal. Work on the resume. Start networking. Work out at least 3 times a week . Don't make any excuses. Cook.  Do not order pizzas. Stop eating out. Accept the facts of life and Move on. Under any circumstances (without exceptions) Do not loose temper . Do not answer phones , if you are in bad mood. Send a voice mail or quick note explaining instead. Complete watching Dr. Ca-pan's  lecture videos (all of them).

এলোমেলো দিনলিপি

গানে গানে আমি গানের ব্যাপারে একটু বাতিকগ্রস্ত। যদি কোন গান ভালো লেগে যায় তবে সেটা কয়েক লক্ষবার শুনি। এক সময় গানটা মন্ত্রের মত লাগতে থাকে। তখন আর গানটা শুনতে পারি না। তখন গানটা শুনতে শারিরীক কষ্ট হয়। আজকাল ভালো লাগার মত গানও কমে গেছে। যা ভালো লেগেছিলো তা বহুবার শোনা হয়ে গেছে। নতুন কিছু তেমন ভালো লাগেনি। আইপড আপডেট করা হয় না তাই বহুদিন। শোনাও হয় কেবল দৌড়ানোর সময়। আজকাল তাই রেডিও শোনা হয় খুব। রেডিও এর অনুষ্ঠান গুলো বেশ মজার। এইসব অনুষ্ঠানের অলোচনার বিষয়ের কোন অন্ত নেই। তবে এরা মাঝে মাঝে নানা কন্সার্টের টিকিট দেয়। আমি কিংস অব লিওয়নের ( Kings of Leons ) ভয়াবহ ফ্যান। আসছে অক্টোবারে ওরা আসবে ড্যালাসে। টিকিট সব শেষ। এখন অপেক্ষা কখন 106.1FM ওদের টিকিট দেবে। যদিও আমার লটারি ভাগ্য ভালো নয়। তবুও চেষ্টা করে দেখবো ভাবছি। যা হোক এই রেডিও শো গুলো সমসাময়িক গানগুলো শোনায়। তাই ভালোই লাগে। এর মাঝেই পেয়ে গেলাম বাংলা ইন্টারনেট রেডিও। রেডিও ঢাকা । আমি গান না শুনে কাজ করতে পারি না। নতুন বাংলা গানের খোঁজ খবর তেমন জানি না। রেডিও ঢাকার কল্যানে আজকাল অনেক বাংলা গান শোনা হচ্ছে। বেশ কিছু গান ভালো লাগলো। দেখি গান ...

নানা রঙের দিনগুলি ৫

Volunteering Fun I volunteered as a guest speaker for Dallas Public Library's teen education program. I was there to inspire high school kids to pursuit college. I never had experience with teenagers. It was quite interesting. At first they all seem little sigh. The teen co-ordinate Wanda had to drag the kids to the auditorium. They didn't seem very inclined to listen. So I started asking questions. After some time they started to ask all sort of questions about colleges. Some how the discussion moved to parties, sorority girls, frat boys, safe sex practice and dating. It was out of my comfort zone. Wanda came to my rescues. She started talking about her college experience back in time. I couldn't help comparing hers to mine. I 'm missing out whole lot of college experience. I hardly have any time to do anything but study and work. So I decided to take off from work in my last semester and enjoy the college. Yea Baby!! Its December 2010 Its official I'l...

পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে

আমার অনেক গুলো বদ স্বভাবের একটা হল , সময়ের কাজ অসময়ে করা। এই যেমন এখন অফিসে বসে লিখছি। হাতে অনেক কাজ , একটু গুছিয়ে রাখলেই ডেডলাইনের আগে হিমশিম খেতে হত না। কিন্তু কাজ করতে একেবারেই ইচ্ছা করছে না। প্রচন্ড গরম পড়েছে কদিন ধরে। রোজই তাপমাত্রা ১০০ এর উপরে। গতকাল অল্প বৃষ্টি হয়াতে গরম আরো বেরে গেছে। গরমের সময় যেটা করতে আমার সবচেয়ে ভাল লাগে সেটা হল আইস্ক্রীম খাওয়া আর পানিতে দাপাদাপি করা। এই গ্রীষ্মে এখনো পানিতে নামা হয়নি। এইবার সাঁতারটা অবশ্যি শিখতে হবে। গরমের কারনেই হয়তো, অনেক্ষাণ ফ্লিকারে বরফের ছবি দেখলাম। আল্পেশিয়ান পর্বতের চুড়ায় সাদা তুষারের উপর রোদ পরে ঝিকমিক করছে। অপুর্ব !!! আমার কখনো স্কী করা হয়নি। চাকরি পেয়ে আমার প্রথম ছুটিতে যাব স্কী করতে। নিউ মেক্সিকো অথবা সিটকা। পাহাড়ের নীচে কাঠের কেবিনের জানালা দিয়ে তুষার দেখব, ফায়ারপ্লেসের পাশে বসে। হাতে থাকবে গরম মোকা এবং প্রিয় কোন বই আর ঘরে বাজবে সিনাত্রার... Come fly with me, lets fly lets fly away If you can use, some exotic booze Theres a bar in far bombay Come fly with me, well fly well fly away Come fly with me, lets float down t...

তীর্থ

আমি কোন বিখ্যাত মানুষ নই। বড় মানুষ নই। আমি না থাকলে পৃথিবীর কিছুই এসে যায় না। তবে আজকাল কেন যেন খুব বড় হতে ইচ্ছা করে। মনে হয় কিছু একটা করে ফেলি। এই গ্রীষ্মে ইতিহাস ক্লাস নিলাম। অনলাইনে। তাই খাটুনি ২গুন। সারাদিন অফিস করে পড়তে ইচ্ছা করে না। তবে একবার পড়া শুরু কলে গল্পের মতই পোড়ে যাওয়া যায়। কিন্তু আমি কিছুই পারিনা। পড়তে মজা লাগলেও, পরীক্ষার সময় মাথা ফাঁকা লাগে। গুগোল করে আর কত পার পাওয়া যায়? মানব জাতির ইতিহাস যেকোন হাই প্রোফাইল এ্যকশান ম্যুভির চেয়ে কোন অংশে কম আকর্ষনীয় নয়। পোকাহান্টাস, জোয়ান অব আর্ক, হেনরি ৮ম, উইলিয়াম, মেরির কাহিনী পড়তে পড়তে আমি যেন হারিয়ে যাই ষোড়শ শতাব্দীতে। আমারও ইচ্ছা করে পৃথিবী বদলে দিতে। নিচের ছবিটা মেট্রোপলিটন আর্ট অব নিউইযর্ক থেকে তোলা । খুবই ভয়ানক একটা ছবি। কেন যেন ছবিটা মাথা থেকে মুছতে পারছি না।

নানা রঙের দিনগুলি ৪

চুল আমার হল না তো বিদিশার নিশা আমার চুল কোন কালেও বিদিশার নিশা টাইপ ছিল না। বরং অনেকের মতেই আমার চুল, দেখে নাকি হয় ভুল চুল তো নয়,এ যেন বটের মূল কিন্তু এখন আমার কোমর পর্যন্ত না হলেও পিঠ ছাপানো চুল। এই গরমে এত্ত লম্বা চুল কিছুতেই বাধ্য থাকছে না। তো ভাবলাম, খুব ফ্যাশানেবল, বোল্ড কিছু করব।দু' সপ্তাহ ধরে, পড়াশোনা বাদ দিয়ে নানা হেয়ার স্টাইল ওয়েবসাইট ঘেঁটে ঠিক করলাম কিভাবে কাটাবো, কেমন স্টাইল করবো। কিন্তু সেলুনে গিয়ে কেমন যেন মায়া লাগলো। কিছুতেই কাটাতে পারলাম না। কেবল হাইলাইট করলাম খানিকটা। তো আপাতত সেই যথা পূর্বং তথা পরং :( Chasing Cloud Number 9 অফিসের জন্য বেরুবো , ঠিক এমন সময় শুরু হল প্রচন্ড বৃষ্টি। আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? ভেবে পথে নেমে পড়লাম। বাসা থেকে গাড়ি পর্যন্ত যেতেই অর্ধেক ভেজা সারা। ছাতাটাও বাতাসের ঝাপ্টায় গেলো উলটে। যখন দেখলাম আমার নতুন জিনি ব্রানিনি (Giani Bernini ) পার্সটা ভিজে সারা। Thats it rain, I 'm taking you down. It was raining so hard that I couldn't see 2 feet at front. The noise of the rain on my windshield drove me nuts. The lighten...

সাড়ে তিন হাত মাটি

আমার বাড়াবাড়ি রকমের ভূতের ভয় আছে। তাই সবসময় চেষ্টা করতাম কিভাবে কবরস্থানটাকে এড়িয়ে বাইরে যাওয়া যায়। যেহেতু এটা আমার বাসার ঠিক পাশেই, তাই না চাইলেও চোখ চলে যায়। সময়ের সাথে সাথে দিনের বেলায় ভয়টা কমতে থাকে; আর তার জায়গা নেয় কৌতুহল। কাটাতারের বেড়ার ফাঁক দিয়েই পরিচয় হয় এপিটাফ গুলোর সাথে। যেমন ক্যারোল সাহেব আর প্রথম স্ত্রী জেনিফারকে বেশী ভালোবাসতেন। জেনিফারের এপিটাফের উপর একটা ভিষন সুন্দর সাদা পরীর মুর্তি গড়া। আর ঠিক পাশেই দ্বিতীয় স্ত্রী এ্যানির এপিটাফটা একদমই সাদামাটা। আবার স্মিথ পরিবার পশুপাখি খুব পছন্দ করত, তাদের এপিটাফের উপর বিভিন্ন পশুপাখির ছবি খোদাই করা।ছোট্ট বিলির ছিল গাড়ির শখ। তার এপিটাফের উপর প্রায়ই কেউ খেলনা গাড়ি রেখে যায়। এই কবরস্থালে আরো থাকে এক তিন পা ওয়ালা বেওয়ারিশ কুকুর। ভীষণ রোমোশ তবে আকারে তেমন বড় না। দেখতে বেশ নিরীহ। আগে খুবঅই ভয় পেতাম এটাকে। আজকাল ওকে দেখলেই কেমন মায়া লাগে। আহারে! বেচারা ভাল করে খেতে পায় না, যত্ন নেয়ার কেউ নেই। ক্লান্ত দিন শেষে বাড়ি ফেরার সময়, বহু বছর আগে পৃথিবী থেকে বিদায় নেয়া এই ভিনদেশী মানুষ গুলোকে আমার বড্ড আপন মনে হয়।

নানা রঙের দিনগুলি ৩

গতকাল প্রচন্ড গরম ছিল। ৮৯ ডিগ্রী । ফাল্গুনের হাল এমন হলে সামার যে কেমন হবে?? এর মাঝে বাসার ac. কাজ করছে না। পুরা রাত গরমে সিদ্ধ হলাম। সকালের দিকে চারিদিক ঠান্ডা হয়ে এলে একটু ঘুমালাম। maintenance কে call করে acটা ঠিক করতে বলা দরকার। ইচ্ছা করছে না। পিয়াকে text করে দিলেও হয়। ইচ্ছা করছে না। থাক! আগামী কদিন নাকি ঠান্ডা থাকবে। সকালে অফিসে এসে দেখি প্রাশানা home office করছে। আমার গ্রুপের ৭ জনের মাঝে অফিসে আছি ৩ জন। job queue তে বেশ কিছু কাজ জমে আছে। পরের সপ্তাহ থেকে টেস্টিং শুরু। করতে ইচ্ছা করছে না। server error দিচছে। ব্যাপারটা এখনই চেক করা দরকার। পাসোয়ার্ড মনে পড়ছে না। হেল্পডেস্ককে জানানো দরকার। ইচ্ছা করছে না। জেসি আর টমাসো খুব আড্ডা দিচ্ছে। ওদের সাথে যোগ দেয়া যায়। উম্‌ম... ইচ্ছা করছে না। স্কলারশিপের টাকা স্কুল একাউন্টে জমে হয়ে আছে। এটারও পাসওয়ার্ড ভুলে গেছি। রিসেট করতে হবে। ইচ্ছা করছে না। আগামী সপ্তাহে ৪ টা পরীক্ষা । লেকচার নোট গুলো দেখা দরকার। ইচ্ছা করছে না। পড়ব বলে, ৬০০ পৃষ্ঠার একটা জার্নাল প্রিন্ট করলাম। এটা থেকে অনেক কিছুই কুইজে আসবে।পড়তে ইচ্ছা করছে না। প্রপোজালটা নে...

নানা রঙের দিনগুলি ২

অলস শনিবার । প্রজেক্ট, পড়াশোনা থেকে ছুটি নিয়েছি গত দু'দিন। ইচ্ছা ছিল ম্যুভি দেখতে যাব। কিন্তু এমন ঠান্ডা পড়েছে যে ঘর থেকে বার হতে ইচ্ছা করছে না। কেমন একটা মন খারাপ করা বিষণ্ন সময়। এর মাঝে ভাল থাকার চেষ্টা করে যাচ্ছি। Youtube এ বহুদিন পর একটা বাংলা নাটক দেখলাম। ঈদ ভেকেশান । খারাপ না। নতুন নায়ক -নায়িকা। কাউকেই চিনি না। সবাই কেবল চিত্‌কার করে যাচ্ছে। বাংলাদেশে এখন চিবিয়ে চিবিয়ে কথা বলা ফ্যাশন কি না কে জানে?? ফ্যামিলি ভ্যালু ভিত্তিক নাটক। তবে একটা জিনিষ লক্ষ্য করে বেশ অবাক হলাম - যে নাটকের সব চরিত্র দুমদাম করে কেবল কাজের লোকদের অর্ডার দিচ্ছে। নিজে বসে চা খাচ্ছে , আর কাজের লোককে ডেকে হয়রান দরজা খুলে দেয়ার জন্য। এটা আমাদের দেশের খুবই সাধারন একটা ঘটনা। আমার বাসায় ও হরহামেশা হয়। আমি নিজেও বহুবার করেছি। তাইলে নাটকে এটা চোখে লাগলো কেন??? একটু আগে তানভীর ভাইয়া ফোন করল। একথা সেকথা বলে জানাল ও শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। এখন ওর এবং ভাবীর দু'জনের অবর্তমানে শায়ানের কাস্টডি আমাকে দিতে চায়। প্রথমে খুব খুশী লাগছিলো। যে আমাকে সবাই এত বিশ্বাস করে, এও দায়িত্বশীল ভাবে। কিন্তু একটু চিন্তা করে দ...