Skip to main content

Posts

Showing posts with the label songs

জেনে শুনে বিষ করেছি পান

জেনে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে বিষ করেছি পান প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ যতই দেখি তারে ততই দহি আপনো মনো জ্বালা নিরবে সহি , তবু পারিনে দুরে যেতে, মরিতে আশে লহিবো বুক পেতে অননও বান। জেনে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে বিষ করেছি পান । যতই হাসি দিয়ে দহনও করে ততই বাড়ে তৃষা প্রেমেরও তরে - প্রেমও অমৃত ধারা যতই যাচি ততই করে প্রাণে অশনি দ্বান। আমি জেনে শুনে বিষ করেছি পান প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ আমি জেনে শুনে বিষ করেছি পান । - রবীন্দ্রনাথ ঠাকুর আমি জেনে শুনে বিষ আজকে আমার আমেরিকা জীবনের চার বছর পূর্ণ হল। আমেরিকা বা বাংলাদেশ কোনটাই আমার কাছে বিষ নয় বরং গলার মাঝে আটকে থাকা বাষ্পের মত। এই বাষ্প কখনো আমেরিকা; আবার কখনো বাংলাদেশ। বড় অদ্ভূত এই টানা পোড়ন - ঠিক এই গানটার মত।

Movie Review: Wake Up Sid

গত ক'দিন ধরেই সবার কাছে ওয়েক -আপ সিডের কথা শুনছিলাম। কাহিনী বেশ সাদামাটা। তবে চিত্রায়নে গতি আছে। সিড ধনী বাবা-মা এর একমাত্র সন্তান। কলেজের শেষ পরীক্ষা দিয়ে হাতে অফুরান সময়। তার জীবনের ইচ্ছা সে বাবার টাকা খরচ করবে। অন্যদিকে নায়িকা আয়েশা কোলকাতা থেকে  মাত্র মুম্বাই এসেছে, লেখক হবার স্বপ্ন নিয়ে। কলেজ শেষে সিডের বন্ধুরা যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সিড তখন আযেশা কে মুম্বাইয়ে জীবন গড়তে সাহায্য করে। একসময় সিডের পরীক্ষার ফল বের হয়, সিড পাশ করতে পারেনি। সিডের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। সিড , আয়েশার বাড়িতে আশ্রয় নেয়। আয়েশা সিডকে সাহায্য করে নিজের পায়ে দাড়াঁতে। একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে প্রেম হয়।  একদিন বাবার রাগ ভাঙ্গে; সিড তার ঘরে ফিরে যায়। আয়েশা তখন পত্রিকায় একটা আর্টিকেল লেখে, যা দেখে সিড আবার ফিরে আসে। সংক্ষেপে এই হল ওয়েক আপ সিডের কাহিনী। এ ধরনের কাহিনী নিয়ে এর আগেও বহু নাটক সিনেমা হয়েছে। তাহলে ওয়েক আপ সিড নিয়ে লিখছি কেন? কারণ রণবীর কাপুর। এই ছবি বের হওয়ার পর থেকে আমার সব ক্ষুদে বান্ধবী আর কাজিনদের স্ট্যাটাসে কেবলই সিড।  এই ছবির টার্গেট দর্শকও টিনেজ মেয়েরা।স...

এলোমেলো দিনলিপি ৩

 কী যে সমস্যা? সারাক্ষণ মাথায় কত শত আইডিয়া ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এ যেন আমাকে কেউ হাত পা বেধেঁ পানিতে ফেলে দিয়েছে। কিছুই ভাল লাগছে না। এবারই প্রথম থ্যাঙ্কসগিভিং ডিনারে চাচ্চু  কিছু  করলো না। চারপাশের পরিবেশ খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। চেনা মানুষ গুলো অচেনা ব্যবহার করছে।এই পরিবর্তনটা তাই মেনে নেয়া কষ্টকর। প্রতিদিনই তোমার কিছু করে যে আমায় অবাক। আমার মনে হয় যে কোন পরিবর্তনই খুব দ্রুত হওয়া উচিত। বিশাল ধাক্কা খেয়ে টিকে থাকতে পারলেই তো হলই, আর না পারলে বুঝে নিতে হবে আমার সাধ্য ছিলও না । কিন্তু এমন স্লো পয়জনিং এর মত পরিবর্তন গুলোর সাথে খাপ খাইয়ে নেয়া আমার জন্য খুব কষ্টকর। কদিন ধরে  চাকরি নিয়ে বেশ টানা পোড়ন গেল। ২ সপ্তাহ আগে গ্রেগ জানিয়েছিলো, টেলিকমের প্রায় ২০% (১৫০০০) কর্মচারী ছাটাঁই হবে । আমি যদিও কাজ করি আই.টি এর সাথে, কিন্তু কাগজপত্রে আমি এখনো টেলিকম কর্মচারী। ব্যাপারটা একটু জটিল। চাকরি না থকালে এদেশে থাকা বেশ কষ্টকর। আর যদি আমার মত খরুচে হাত খোলা মানুষ হয় তাইলে ক্রেডিট কার্ড কোম্পানির পোয়া বারো।  আমি একে একে আমার সব বন্ধু, সহকর্মীদ...

Home

Another summer day has come and gone away In Paris or Rome... but I wanna go home ...umm Home May be surrounded by a million people I still feel all alone just wanna go home I miss you, you know And I've been keeping all the letters that I wrote to you, Each one a line or two I'm fine baby, how are you? I would send them but I know that it's just not enough My words were cold and flat And you deserve more than that Another airplane, another sunny place, I'm lucky I know but I wanna go home I got to go home Let me go home I'm just too far from where you are I wanna come home And I feel just like I'm living someone else's life It's like I just stepped outside when everything was going right And I know just why you could not come along with me This was not your dream but you always believed in me... Another winter day Has come and gone away in either Paris or Rome and I wanna go home Let me go home And I'm ...

পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে

আমার অনেক গুলো বদ স্বভাবের একটা হল , সময়ের কাজ অসময়ে করা। এই যেমন এখন অফিসে বসে লিখছি। হাতে অনেক কাজ , একটু গুছিয়ে রাখলেই ডেডলাইনের আগে হিমশিম খেতে হত না। কিন্তু কাজ করতে একেবারেই ইচ্ছা করছে না। প্রচন্ড গরম পড়েছে কদিন ধরে। রোজই তাপমাত্রা ১০০ এর উপরে। গতকাল অল্প বৃষ্টি হয়াতে গরম আরো বেরে গেছে। গরমের সময় যেটা করতে আমার সবচেয়ে ভাল লাগে সেটা হল আইস্ক্রীম খাওয়া আর পানিতে দাপাদাপি করা। এই গ্রীষ্মে এখনো পানিতে নামা হয়নি। এইবার সাঁতারটা অবশ্যি শিখতে হবে। গরমের কারনেই হয়তো, অনেক্ষাণ ফ্লিকারে বরফের ছবি দেখলাম। আল্পেশিয়ান পর্বতের চুড়ায় সাদা তুষারের উপর রোদ পরে ঝিকমিক করছে। অপুর্ব !!! আমার কখনো স্কী করা হয়নি। চাকরি পেয়ে আমার প্রথম ছুটিতে যাব স্কী করতে। নিউ মেক্সিকো অথবা সিটকা। পাহাড়ের নীচে কাঠের কেবিনের জানালা দিয়ে তুষার দেখব, ফায়ারপ্লেসের পাশে বসে। হাতে থাকবে গরম মোকা এবং প্রিয় কোন বই আর ঘরে বাজবে সিনাত্রার... Come fly with me, lets fly lets fly away If you can use, some exotic booze Theres a bar in far bombay Come fly with me, well fly well fly away Come fly with me, lets float down t...

একটা গান

গানটা হঠাত ভালো লেগে গেল। পুরো গানটা খুজ়ঁছি। যাত্রী - উড়ে এসে জুড়ে বসে দারূন একটা গান। তবে ইন্টারভিউটা বাদ দিয়ে শুনতে হবে। ইন্টারভিউ যিনি নিয়েছেন এবং যিনি দিয়েছেন দু'জনই প্রবল ঢং করতে পারেন। :) যাকি আমান - ফ্ল্যাসব্যাক

Singing in the rain

Last night while I was surfing web for nothing, found this awesome song. Its catchy tune stuck in my head; cant stop listening to it. Its melodious tune is enough to put you in a happy mood :) 50's just rock ;-)

নানা রঙের দিনগুলি (ভাল্লাগে না)

Get this widget | Track details | eSnips Social DNA কদিন ধরে কিছুই ভাল লাগছে না। পুরো একটা এ্যঞ্জেল কেক, প্রচুর জাঙ্ক ফুড খেয়েও মন ভাল হচ্ছে না। এই সেমস্টারে তেমন একটা workout করা হচ্ছে না। সবসময় অস্থির লাগে। Probably I'm to stressed. I 'm running behind in all classes. Don't have any time to study. Don't care about work anymore. Have test , quiz, homework due everyday, besides working longer hours, I don't have any time for myself. I don't like my friends,sister drives me nuts. I hate everything of my life at the moment. Usually I'm a very constructive, positive person. I take measures to make things better. Last day , I found myself thinking, what if I quit?? Quit my job, study, friends, city, country??? Why does I fall into this every 3 yrs? Am I a escapist??? Is there a way out to break this cycle? I woke up at 7.00pm; thinking that I'll get off when the alarm ring. I totally forgot to set the alarm. after g...

এমন দিনে তারে বলা যায়

এমন দিনে তারে বলা যায় এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়। এমন দিনে মন খোলা যায়-- এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে তপনহীন ঘন তমসায়॥ সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারি ধার। দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি, আকাশে জল ঝরে অনিবার-- জগতে কেহ যেন নাহি আর... সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আঁধারে মিশে গেছে আর সব। তাহাতে এ জগতে ক্ষতি কার; নামাতে পারি যদি মনোভার? শ্রাবণ বরিষনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার; তাহাতে আসে যাবে কিবা কার? ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায়... এমন ঘনঘোর বরিষায়। - রবীন্দ্রনাথ ঠাকুর Emono dine tare bo...

হাড়ে হাড়ে চিনি তোমায়...

হাড়ে হাড়ে চিনি তোমায় কচু ভালোবাসো আমায়' আমার লগে কর অভিনয়... জানি তুমি, চক্ষু দু’টা বাইন্ধ্যা রাখস্‌ সামনের বাড়ির জানালায়।। ফাজিল মাইয্যার নাম কি জানি, শিবানী না কি সর্বানী, মাইয্যার চোখে মুখে জ্বলে রাশি রাশি শয়তানি। রাশি রাশি শয়তানি রে… ইশারাতে চলতাছে চলুক, লোকে বলতাসে বলুক। আমার সংসারে যদি আগুন জ্বলে তবে, রিপোর্ট করব চাচার থানায়, প্রেম কর বইয়া জেলখানায়। মনে রাইখো এই কথাটি, প্রেম কইরা করস বিয়া, তোমের ঘরে আইলাম আমি, সব কিছু ছাইরা দিয়া, সব কিছু ছাইরা দিয়া হায়!! সেই মনুমেন্টের নিচে বইয়া, ফুচুফুচু কথা শুনাইয়া, আও গ্রাম ঘাটের ধারে, প্রথম প্রেমের কবিতা পইড়া, আমারে পাগোল বানাইলেও, পরাণ হয় পাগোল, উঁকিঝুকি মাইরো না আর, ছিঃহ্‌!! এ সকল কি তোমার মানায়??