মুখোমুখি ফ্ল্যাট একজন সিঁড়িতে, অন্যজন দরজায় আপনারা যাচ্ছেন বুঝি ? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব । বছর দুয়েক হল, তাই নয় ? তারো বেশী । আপনার ডাক নাম শানু, ভালো নাম ? শাহানা, আপনার ? মাহবুব । জানি । মাহবুব হোসেন । আপনি খুব ভালো সেলাই জানেন । কে বলেছে । আপনার তো অনার্স ফাইন্যাল, তাই নয় ? এবার ফাইন্যাল । ফিজিক্স-এ অনার্স । কী আশ্চর্য ! আপনি কেন ছাড়লেন হঠাৎ ? মা চান না । মানে ছেলেদের সঙ্গে বসে... সে যাক গে, পা সেরেছে ? কী করে জানলেন ? এই আর কি ! সেরে গেছে ? ও কিছুনা , প্যাসাজটা পিছলে ছিল মানে... সত্যি নয় । উচুঁ থেকে পড়ে গিয়ে... ধ্যাৎ । খাবার টেবিলে রোজ মাকে অতো জ্বালানো কি ভালো ? মা বলেছে ? শুনতে পাই । বছর দুয়েক হল, তাই নয় ? তারো বেশী । আপনার টবের গাছে ফুল এসেছে ? নেবেন ? না থাক । রিকসা এল, মা এলেন , যাই । আপনি সন্ধ্যে বেলা ওভাবে কখনও পড়বেন না, চোখ যাবে, যাই । হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই । যান, আপনার মা আসছেন । মা ডাকছেন, যাই । -আহসান হাবীব দোতলার ল্যান্ডিং ম...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এক কে করি দুই।