Skip to main content

Posts

Showing posts with the label গল্প

ভালোবাসা... তোমাদের জন্য

১ ধূর! এই কামলাগিরি আর ভালো লাগে না। দিন শেষে বাড়ি ফিরতে ফিরতে তমাল নিজের মনেই কথাটা ভাবছিলো আর গালি দিচ্ছিলো নিজের ভাগ্যকে। কেন যে সুখে থাকতে ভুতে কিলায় মানুষকে!! কি কুক্ষনেই না ডিবি টা করেছিলো!!! আবু ভাইয়ের পরামর্শটা ভেবে দেখছে। ভালই মনে হচ্ছে। চার বছরের চুক্তি। থাকা খাওয়া, পড়াশোনা সব খরচ ওদের। উপরি হিসাবে আছে বেতন, বেনিফিটস্‌ । বাবা –মাকেও একটু সাহায্য করতে পারবে। বাসায় এখনও বলেনি। বাবা মনে হয় কিছুতেই রাজী হবে না। অবশ্য মাকে ম্যনেজ করতে পারলেই হল। বাকীটা ঠিক সামাল দিয়ে নেবে। প্রিয়াঙ্কাকেও বলা দরকার। কথাটা শুনে ও নিশ্চয়ই ভীষন রাগ করবে… হিঃহিঃহিঃ প্রিয়াঙ্কার রাগ রাগ মুখটা কল্পনা করে, তমাল নিজের মনেই ই হেসে উঠে। সে যে বসে আছে একা একা… সেল ফোনটা বেজে ওঠে। রিং শুনেই বুঝে ফোনটা কার। -কি কর? - তোমার কথা ভাবি। - ইসস্‌ চাপা মেরো না । পুরা দিন কোন খবর নাই। -আমি তো জানিই তুই ঘুম থেকে উঠেই আমাকে কল করবি। - তোর মন্ডু!! DGM -তোর সামনে আয়না আছে?? - হা আছে। কেন?? - দেখ তো তোর গালটা কতোখানি ফুলেছে??? - উফ্‌ !! তুমি কি কখনো একটু সিরিয়াস হতে পারো না?? - পারি তো। দেখতে চাও? একখানা সিরিয়াস সিদ্ধান্ত নিস...

টোনা টুনির গল্প

এক দেশে ছিলো এক টোনা আর এক টুনি। এক ছুটিরদিন সকালে টোনা, টুনিকে ডাকিয়া কহিল -“টুনি ভাপা পিঠা খাওয়ার শখ হইতেছে।” শুনিয়া টুনি ফ্রিজ খুলিয়া দেখিল, কেবল শুকনো রুটি আর পনির পড়িয়া আছে। টুনি বলিল – -“ফ্রীজে কিছুই নাই। বাজার হইতে ভাপা পিঠা রাধিঁবার সরঞ্জাম লইয়া আস। - টোনা শুধায় “কি কি লাগিবে ফর্দ দাও।” টুনি পড়িল মহা চিন্তায়, ভাপা পিঠা কি উপায়ে রাধেঁ , কি কি লাগে সবই তো তার অজানা। ভাবিতে ভাবিতে ঘরের কোণায় যত্ন করিয়া রাখা দেশ বিদেশের পিঠা বইখানি টানিয়া লইলো। তাহা হইতে যাহা যাহা দরকার সব লিস্ট করিয়া টোনাকে দিয়া বলিল – “তাড়াতাড়ি এইসব লইয়া আস।” বিরস মুখে বাজারের থলি হাতে টোনা বাহির হইল। টুনি ভাবে, মায়ের কাছ থেকে ভাল উপায়ে ভাপা পিঠা রন্ধন প্রনালী শিখিয়া নেয়া দরকার। মাকে ফোন করিয়া ঘটনা জানাইতেই তিনি টোনার উপর যারপর নাই চটিয়া গিয়া কহিলেন- -“টোনা তাহার কন্যা কে পাহিয়াছে কি? ছুটির দিনেও রান্নাঘর থেকে ছুটি দিতেছে না।” অবস্থা বেশি সুবিধার না আঁচ করিয়া টুনি ফোন রাখিয়া দিয়া ভাবিল শ্বাশুড়িমাতার কাছ থেকেই না হয় শিখিয়া লওয়া যাক। ঘটনা শুনিয়া শ্বাশুড়িমাতা “টোনার দুর্ভাগ্যের জন্য যারপর নাই দুঃখ প্রকাশ করি...