Skip to main content

Posts

Showing posts with the label movie

মন বসে না পড়ার টেবিলে

আমি ভয়াবহ সিনিয়ারোটাইটিস রোগে আক্রান্ত। পরীক্ষা, প্রজেক্ট, ডেডলাইন কোন কিছুই আর বিচলিত করে না। পড়ার টেবিলে বসে দুনিয়ার সব বিষয়ে চিন্তা শুরু করি। বর্তমান চিন্তা - প্রায় সব বাংলা ছায়াছবিরই একটা করে ইংরেজী নাম থাকে। যেমন –“ সোনার নাও পবনের বৈঠা” ছবির ইংরেজী নাম “The innocent boatman” । ডিকন্সট্রাকশন থিওরি পড়তে বসে মনে হল- ইংরেজী ছবির বাংলা নাম রাখলে কেমন হয়? Shutter Island – আমি উন্মাদ; আপনি কী সুস্থ? The Matrix – সবুজ কোট কালো চশমা Juno – কাঁচা বাশেঁ ঘুণ Live free or die hard – খাইছি তোরে Terminator - মেশিন ম্যান Inception - ভাবে মন অকারণ Salt – বস্তির রানী সুরাইয়া The Expendables – আজরাইলের ভালবাসা The Aviator – উড়ে যায় বক পক্ষী Titanic – প্রেমের মরা জলে ডোবে না 2012 – কেয়ামত থেকে কেয়ামত The other Boolean girl – স্বামী নিয়ে যুদ্ধ High school musical – মন বসে না পড়ার টেবিলে Twilight - জ়্বীনের বাদশাহ্ সরফারাজ X-men – চন্দ্রবিন্দু মানব Forgetting Sarah Marshall – মনের মাঝে তুমি Face off – ছিল্লা কাইট্টা লবণ লাগায় দিমু Living L...

Movie Review: Wake Up Sid

গত ক'দিন ধরেই সবার কাছে ওয়েক -আপ সিডের কথা শুনছিলাম। কাহিনী বেশ সাদামাটা। তবে চিত্রায়নে গতি আছে। সিড ধনী বাবা-মা এর একমাত্র সন্তান। কলেজের শেষ পরীক্ষা দিয়ে হাতে অফুরান সময়। তার জীবনের ইচ্ছা সে বাবার টাকা খরচ করবে। অন্যদিকে নায়িকা আয়েশা কোলকাতা থেকে  মাত্র মুম্বাই এসেছে, লেখক হবার স্বপ্ন নিয়ে। কলেজ শেষে সিডের বন্ধুরা যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সিড তখন আযেশা কে মুম্বাইয়ে জীবন গড়তে সাহায্য করে। একসময় সিডের পরীক্ষার ফল বের হয়, সিড পাশ করতে পারেনি। সিডের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। সিড , আয়েশার বাড়িতে আশ্রয় নেয়। আয়েশা সিডকে সাহায্য করে নিজের পায়ে দাড়াঁতে। একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে প্রেম হয়।  একদিন বাবার রাগ ভাঙ্গে; সিড তার ঘরে ফিরে যায়। আয়েশা তখন পত্রিকায় একটা আর্টিকেল লেখে, যা দেখে সিড আবার ফিরে আসে। সংক্ষেপে এই হল ওয়েক আপ সিডের কাহিনী। এ ধরনের কাহিনী নিয়ে এর আগেও বহু নাটক সিনেমা হয়েছে। তাহলে ওয়েক আপ সিড নিয়ে লিখছি কেন? কারণ রণবীর কাপুর। এই ছবি বের হওয়ার পর থেকে আমার সব ক্ষুদে বান্ধবী আর কাজিনদের স্ট্যাটাসে কেবলই সিড।  এই ছবির টার্গেট দর্শকও টিনেজ মেয়েরা।স...

Unborn - Whats up with the girlz and horror movie??

I went to see the first highly anticipated horror movie of 2009 Unborn today. The trailer was awesome. I didn't forget to take my blankie... in case I need to cover my eyes :p In the movie theater, audience were mostly girls. I couldn't help thinking what is it with girls and horror movies? One of my friends said ... girls like to get scared and hold there significant others hand and like to be loved. On contrary, who doesn't want to be loved? It should be same for both guys and girlz. Though the movie had some not so relevant shower and night sense of Odette Yustman just to appeal to the male audience. Now for the movie, Unborn was a okay scary movie.Its a story of Nazi daemon, that haunts twins. Odette Yustman was good as the lead character. The movie tried to appeal to the Jews and Holocaust victims, which I found really tacky. The bugs coming out of victims mouth was unnecessary. Its more appropriate for The Mummy type movies.Some of the animation was funny rather sc...