Skip to main content

Posts

Showing posts with the label Dream land Express

পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে

আমার অনেক গুলো বদ স্বভাবের একটা হল , সময়ের কাজ অসময়ে করা। এই যেমন এখন অফিসে বসে লিখছি। হাতে অনেক কাজ , একটু গুছিয়ে রাখলেই ডেডলাইনের আগে হিমশিম খেতে হত না। কিন্তু কাজ করতে একেবারেই ইচ্ছা করছে না। প্রচন্ড গরম পড়েছে কদিন ধরে। রোজই তাপমাত্রা ১০০ এর উপরে। গতকাল অল্প বৃষ্টি হয়াতে গরম আরো বেরে গেছে। গরমের সময় যেটা করতে আমার সবচেয়ে ভাল লাগে সেটা হল আইস্ক্রীম খাওয়া আর পানিতে দাপাদাপি করা। এই গ্রীষ্মে এখনো পানিতে নামা হয়নি। এইবার সাঁতারটা অবশ্যি শিখতে হবে। গরমের কারনেই হয়তো, অনেক্ষাণ ফ্লিকারে বরফের ছবি দেখলাম। আল্পেশিয়ান পর্বতের চুড়ায় সাদা তুষারের উপর রোদ পরে ঝিকমিক করছে। অপুর্ব !!! আমার কখনো স্কী করা হয়নি। চাকরি পেয়ে আমার প্রথম ছুটিতে যাব স্কী করতে। নিউ মেক্সিকো অথবা সিটকা। পাহাড়ের নীচে কাঠের কেবিনের জানালা দিয়ে তুষার দেখব, ফায়ারপ্লেসের পাশে বসে। হাতে থাকবে গরম মোকা এবং প্রিয় কোন বই আর ঘরে বাজবে সিনাত্রার... Come fly with me, lets fly lets fly away If you can use, some exotic booze Theres a bar in far bombay Come fly with me, well fly well fly away Come fly with me, lets float down t...

স্বপ্ন -২

কঠিন একটা স্বপ্ন দেখে ঘুম ভাংগল... আমি একটা মেইন রোড এ উঠতে চাইছি। কিন্তু access road আর শেষ হচ্ছে না। রাস্তা থেকে pavement e উঠে পরেছি। সামনে একটা টার্ন। ওপাশ থেকে ট্রেন আসছে। ট্রেন এড়াতে আমি একটা মাঠের মধ্যে গাড়ি তুলে দিয়েছি। চাকা কাদায় আটকে গেছে। আমি প্রবল ভাবে গ্যাসে পারা দিচ্ছি। কোথা থেকে দু'টা ছেলে এসে আমাকে খুব close range থেকে গুলি করল। আমি সরে যেতে চেষ্টা করায় একটা গুলি আমার পিঠে লাগল শাদা শার্ট ভিজে গেল রক্তে... ...জোর করে চোখ খুলে ফেললাম।