Skip to main content

Posts

Showing posts with the label হুমায়ূন আহমেদ

প্রিয় লেখক

আমার কৈশোরের একটা বড অংশ কেটেছে হুমায়ূন আহমেদের বই পড়ে। হিমু, মিসির আলি, শুভ্র, উপন্যাস, ছোটগল্প, রহস্যগল্প। সবই গোগ্রাসে গিলেছি নাওয়া খাওয়া ভুলে। কিছু মনে দাগ কেটেছে; কিছু হারিয়ে গিয়েছে। কিন্তু সময় কেটেছে দারুণ। সে বয়েসে যেটা হয়, যেই বই -ই পড়ি সে বইয়েই নায়িকা হতে ইচ্ছা করে। বই শেষে আচ্ছন্ন হয়ে যাই এক অদ্ভূত রোমান্টিকতায়। মনে মনে কতবার আমি নীতু, নীরা, মীরা, রুপা হতে চেয়ে আশেপাশের সবার সাথে দুর্বোধ্য ব্যবহার করেছি। মোহাচ্ছন্ন বেপরোয়া আচরণের জন্য কত বকা খেয়েছি। কৈশোরে চেপে ধরা সেই রোমান্টিকতা আমার আজও যায়নি। এখনো আমার  নীতুর মত প্রচন্ড, ওলোট পালোট করা, বোকার মত, বাঁধণ ছাড়া, নিয়ন্ত্রনহীন পাগলের মত ভালোবাসতে; ভালোবাসা পেতে ইচ্ছা করে। বাদল দিনের প্রথম কদম ফুল হাতে হারিয়ে যেতে ইচ্ছা করে। ভরা পূর্ণিমায় নীল জ্যোতস্নায় ভেসে যেতে ইচ্ছা করে। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত। অনেকেই তার সাহায্যের জন্য এগিয়ে আসছে। অনেকেই  তার ব্যক্তিজীবন আর বাজারি লেখার কথা তুলে ধুঁয়ো দিচ্ছে। ভবিষ্যতে কি হবে জানি না। হয়তো প্রিয় লেখকের আরও অনেক নতুন লেখায়, নতুন সময়ের আরোও বহু তরুণ তরুনী হিমু, ...

শুভ্র গেছে বনে

হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র গুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ শুভ্রকে। পৃথিবীর শুদ্ধতম মানুষ। বাস্তবতা তাকে এখনো কুলষিত করতে পারেনি; চশমা পড়ে; একটু বোকা।  এবাররের বই মেলায় শুভ্রকে নিয়ে লেখা বই "শুভ্র গেছে বনে" । হুমায়ুন আহমেদের সাম্প্রতিক সময়ের বইগুলোর নির্দিষ্ট একটা ছক আছে। এই বইটাও তার বাইরে নয়। কামুক বৃদ্ধ - যে তরুণী মেয়েদেরকে সাথে নানা আদিরসাত্মক ঠাট্টা করবে। মেয়েরা আবার তাকে খুবই পছন্দ করবে। √ চেক মাঝ বয়সী শঠ বাবা, শাশুড়ী  আথবা দাদী  - এরা বেশিরভাগ সময় পাগলের অভিনয় করে। এই চরিত্রটির প্রধান কাজ খিস্তি খেউর এবং নানা ধরনের ষড়যন্ত্র করা। শেষদিকে এরা সাধারণত নিজের ভুল বুঝতে পেরে নানা মহৎ কাজ করে থাকে। √ চেক অতিপ্রাকৃত ঘটনা বা সস্তা নাটকীয়তা  √ চেক নারিকেল মানবঃ এরা বইয়ের প্রধান চরিত্র। নায়ক অথবা নায়িকা। এদের বাইরেটা ইস্পাত কঠিন কিন্তু ভিতরটা খুবই নরম। পাঠক মনে হয়  এ ধরনের চরিত্র খুব পছন্দ করে। √ চেক এই বইয়ে যেটা সবচেয়ে বেশী চোখে লেগেছে তা হল এই একবিংশ শতকে একই শহরে বাস করা গল্পের প্রধান চরিত্রগুলোর যোগাযোগের মাধ্যম হল চিঠি। এদের কারো সেল ফোন নেই। হয়তো চি...