Skip to main content

Posts

The Tell of Two Cities

Recently people are telling me to move all over the world. My mom has a crazy idea that I should move to Australia. The reason behind is out of this post's scope. I think myself as a global citizen. Places and faces are getting old.I'm going home. The whole world is my home. I used to live off my car. I stayed in 3 different cities on each week for a whole semester. So, I'm not the person who is afraid of moving. Its that I need good enough reason to move. But there are 2 cities thats close to my heart. Dhaka and Denton, TX. These are two totally different cities. In my mind , not sure why those seems so smiler. Here are the reasons I shouldn't move out of TX for at least next year. Texas is not too cold. I hate gloomy weather. You have cold and rainy weather just for 3 months of the whole year You can earn enough to take long vacation in summer. :) No state tax. Economy is doing good comparing to rest of the country. Good job opportunity for my major.Google...

তীর্থ

আমি কোন বিখ্যাত মানুষ নই। বড় মানুষ নই। আমি না থাকলে পৃথিবীর কিছুই এসে যায় না। তবে আজকাল কেন যেন খুব বড় হতে ইচ্ছা করে। মনে হয় কিছু একটা করে ফেলি। এই গ্রীষ্মে ইতিহাস ক্লাস নিলাম। অনলাইনে। তাই খাটুনি ২গুন। সারাদিন অফিস করে পড়তে ইচ্ছা করে না। তবে একবার পড়া শুরু কলে গল্পের মতই পোড়ে যাওয়া যায়। কিন্তু আমি কিছুই পারিনা। পড়তে মজা লাগলেও, পরীক্ষার সময় মাথা ফাঁকা লাগে। গুগোল করে আর কত পার পাওয়া যায়? মানব জাতির ইতিহাস যেকোন হাই প্রোফাইল এ্যকশান ম্যুভির চেয়ে কোন অংশে কম আকর্ষনীয় নয়। পোকাহান্টাস, জোয়ান অব আর্ক, হেনরি ৮ম, উইলিয়াম, মেরির কাহিনী পড়তে পড়তে আমি যেন হারিয়ে যাই ষোড়শ শতাব্দীতে। আমারও ইচ্ছা করে পৃথিবী বদলে দিতে। নিচের ছবিটা মেট্রোপলিটন আর্ট অব নিউইযর্ক থেকে তোলা । খুবই ভয়ানক একটা ছবি। কেন যেন ছবিটা মাথা থেকে মুছতে পারছি না।

বৃষ্টিদিন রৌদ্রসময়

ভেবেছিলাম আপু বইটা পাঠাবে না, তাই বাবার সাথে আসা বইয়ের মাঝে বৃষ্টিদিন রৌদ্রসময় দেখে ভীষণ অবাক হয়েছিলাম। গতরাতে এক টানেই বইটা শেষ করলাম। সবচেয়ে ভাল লেগেছে প্রত্নতথ্য গল্পটা। পরাবাস্তব রহস্য গল্প । খুবই অবাস্তব ঘটানার কী ভীষণ বাস্তব বর্ণনা। আর ঝড়ের রাতে পড়ায় , কেমন যেন গা ছমছমে অনুভূতি হল। যদিও শেষ মনে হল, পরাবাস্তব রহস্য চেয়ে এটা অনেক বেশী জীবনের গল্প। ছদ্মবেশ গল্পটা নিয়ে আমার এন্ট্যিসিপেশান বেশী ছিল। অমিত আগেই বলে রেখেছিল প্রেমের গল্প লিখছে। তাই যখন নায়ক কাশেম সাহেব বলেন তিনি অন্তঃসত্বা প্রেয়সীকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন। আমার ভীষণ রাগ হচ্ছিল। কিন্তু পাতা উল্টোতেই দেখি কাহিনী আরো ৮ বছর এগিয়ে গিয়েছে। শেষটাও তাই প্রত্যাশিত ছিল। বাকী গল্পগুলো নিয়ে আগেই অনেক কিছু বলা হয়ে গেছে। তাই আর কিছু লিখলাম না। সূচীপত্র দেখেই বুঝেছিলাম অমিত ভালই ফাঁকিবাজি করেছে। ৯ টা গল্পের বেশীর ভাগই ব্লগে প্রকাশিত। তবে মলাট বন্দী থাকায় ভালই হল, ঘুমানোর সময় পড়া যাবে।

নানা রঙের দিনগুলি ৪

চুল আমার হল না তো বিদিশার নিশা আমার চুল কোন কালেও বিদিশার নিশা টাইপ ছিল না। বরং অনেকের মতেই আমার চুল, দেখে নাকি হয় ভুল চুল তো নয়,এ যেন বটের মূল কিন্তু এখন আমার কোমর পর্যন্ত না হলেও পিঠ ছাপানো চুল। এই গরমে এত্ত লম্বা চুল কিছুতেই বাধ্য থাকছে না। তো ভাবলাম, খুব ফ্যাশানেবল, বোল্ড কিছু করব।দু' সপ্তাহ ধরে, পড়াশোনা বাদ দিয়ে নানা হেয়ার স্টাইল ওয়েবসাইট ঘেঁটে ঠিক করলাম কিভাবে কাটাবো, কেমন স্টাইল করবো। কিন্তু সেলুনে গিয়ে কেমন যেন মায়া লাগলো। কিছুতেই কাটাতে পারলাম না। কেবল হাইলাইট করলাম খানিকটা। তো আপাতত সেই যথা পূর্বং তথা পরং :( Chasing Cloud Number 9 অফিসের জন্য বেরুবো , ঠিক এমন সময় শুরু হল প্রচন্ড বৃষ্টি। আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? ভেবে পথে নেমে পড়লাম। বাসা থেকে গাড়ি পর্যন্ত যেতেই অর্ধেক ভেজা সারা। ছাতাটাও বাতাসের ঝাপ্টায় গেলো উলটে। যখন দেখলাম আমার নতুন জিনি ব্রানিনি (Giani Bernini ) পার্সটা ভিজে সারা। Thats it rain, I 'm taking you down. It was raining so hard that I couldn't see 2 feet at front. The noise of the rain on my windshield drove me nuts. The lighten...

Business Ideas

Save my shoes :p কাক ভেজা?- আর না, আর না কার্পেট জামা, আপনার শিশুকে রাখবে নিরাপদ গরম ন্যুডল, নো চিন্তা তুমি ঘুমাও নিশ্চিন্তে ১ তুমি ঘুমাও নিশ্চিন্তে ২ Disclaimer: I found these business ideas over the Internet.

একটা গান

গানটা হঠাত ভালো লেগে গেল। পুরো গানটা খুজ়ঁছি। যাত্রী - উড়ে এসে জুড়ে বসে দারূন একটা গান। তবে ইন্টারভিউটা বাদ দিয়ে শুনতে হবে। ইন্টারভিউ যিনি নিয়েছেন এবং যিনি দিয়েছেন দু'জনই প্রবল ঢং করতে পারেন। :) যাকি আমান - ফ্ল্যাসব্যাক

অমলকান্তি - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

অমলকান্তি আমার বন্ধু, ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হত আমাদের। আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল! ক্ষান্তবর্ষণে কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামফলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, ‘উঠি তাহলে’। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না। অথচ সকলেরি ইচ্ছাপূরণ হল, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি, রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।। বহুদিন পর আবার আবৃত্তি করার দুঃসাহস হল :p । সাউন্ড কোয়ালিটি যদিও খুবই পচা :( অমলকান্তি.wma H...