Skip to main content

জেনে শুনে বিষ করেছি পান



জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ

যতই দেখি তারে ততই দহি
আপনো মনো জ্বালা নিরবে সহি ,

তবু পারিনে দুরে যেতে, মরিতে আশে
লহিবো বুক পেতে অননও বান।

জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান ।

যতই হাসি দিয়ে দহনও করে
ততই বাড়ে তৃষা প্রেমেরও তরে -

প্রেমও অমৃত ধারা যতই যাচি
ততই করে প্রাণে অশনি দ্বান।

আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান ।

- রবীন্দ্রনাথ ঠাকুর


আমি জেনে শুনে বিষ


আজকে আমার আমেরিকা জীবনের চার বছর পূর্ণ হল। আমেরিকা বা বাংলাদেশ কোনটাই আমার কাছে বিষ নয় বরং গলার মাঝে আটকে থাকা বাষ্পের মত। এই বাষ্প কখনো আমেরিকা; আবার কখনো বাংলাদেশ। বড় অদ্ভূত এই টানা পোড়ন - ঠিক এই গানটার মত।

Comments

Post a Comment