Skip to main content

Posts

সাড়ে তিন হাত মাটি

আমার বাড়াবাড়ি রকমের ভূতের ভয় আছে। তাই সবসময় চেষ্টা করতাম কিভাবে কবরস্থানটাকে এড়িয়ে বাইরে যাওয়া যায়। যেহেতু এটা আমার বাসার ঠিক পাশেই, তাই না চাইলেও চোখ চলে যায়। সময়ের সাথে সাথে দিনের বেলায় ভয়টা কমতে থাকে; আর তার জায়গা নেয় কৌতুহল। কাটাতারের বেড়ার ফাঁক দিয়েই পরিচয় হয় এপিটাফ গুলোর সাথে। যেমন ক্যারোল সাহেব আর প্রথম স্ত্রী জেনিফারকে বেশী ভালোবাসতেন। জেনিফারের এপিটাফের উপর একটা ভিষন সুন্দর সাদা পরীর মুর্তি গড়া। আর ঠিক পাশেই দ্বিতীয় স্ত্রী এ্যানির এপিটাফটা একদমই সাদামাটা। আবার স্মিথ পরিবার পশুপাখি খুব পছন্দ করত, তাদের এপিটাফের উপর বিভিন্ন পশুপাখির ছবি খোদাই করা।ছোট্ট বিলির ছিল গাড়ির শখ। তার এপিটাফের উপর প্রায়ই কেউ খেলনা গাড়ি রেখে যায়। এই কবরস্থালে আরো থাকে এক তিন পা ওয়ালা বেওয়ারিশ কুকুর। ভীষণ রোমোশ তবে আকারে তেমন বড় না। দেখতে বেশ নিরীহ। আগে খুবঅই ভয় পেতাম এটাকে। আজকাল ওকে দেখলেই কেমন মায়া লাগে। আহারে! বেচারা ভাল করে খেতে পায় না, যত্ন নেয়ার কেউ নেই। ক্লান্ত দিন শেষে বাড়ি ফেরার সময়, বহু বছর আগে পৃথিবী থেকে বিদায় নেয়া এই ভিনদেশী মানুষ গুলোকে আমার বড্ড আপন মনে হয়।

প্রিয় কবির দু'টি প্রিয় কবিতা

যা চেয়েছি, যা পাবো না - কী চাও আমার কাছে ? - কিছু তো চাইনি আমি ! - চাওনি তা ঠিক । তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও ? - জানি না । ওদিকে দ্যাখো … রোদ্দুরে রুপোর মতো জল তোমার চোখের মতো দূরবর্তী নৌকো চর্তুদিকে তোমাকেই দেখা। - সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ? - মনে হয় তুমি দেবী - আমি দেবী নই । - তুমি তো জানো না তুমি কে ! - কে আমি ! - তুমি সরস্বতী শব্দটির মূল অর্থে যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে নারী নামে ডাকি - হাসি পায় শুনে যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয় ? - অনেকটা ঠিক । যখন যা মনে আসে… কেন মনে আসে ? - কী চাও, বলো তো সত্যি ? কথা ঘুরিয়ো না - আশীর্বাদ ! - আশীর্বাদ ! আমার, না সত্যি যিনি দেবী - তুমিই তো সেই ! টেবিলের ঐ পাশে ফিকে লাল শাড়ি আঙ্গুলে ছোঁয়ানো থুতনি, উঠে এসো আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো খামচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও - যথেষ্ট পাগল আছো ! আরও হতে চাও বুঝি ? - তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্তশিষ্ট - না দেখাই ভালো তবে ! তাই নয় ? - ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন কাটা...

সময়টা চুরি করে ক্ষেপা মনে ফাকঁতালে রাতে জাগা দিনে ছোটা জীবনের ঘুড়ি ওড়ে...

ছোটবেলায় আমাদের অনুবাদ শেখানো হত সময় কারো জন্য অপেক্ষা করে না- Time and tide waits for none. কিন্তু আমারিকাতে এসে দেখলাম কিসের কি? এদেশে ৭ ধরনের সময় জোন আছে। দেশের এক প্রান্তে যখন সকাল আটটা , অন্য প্রান্তে বেলা বারোটা । একি দেশের বিভিন্নখানে বিভিন্ন সময়। দেশটা মাশাল্লাহ্‌ বিশাল, তাই একাধিক সময় জোন থাকা টা হয়তো প্রয়োজন। কিন্তু একই স্টেটে দুই রকম সময়ের কি মানে থাকতে পারে সেটা অনেক চিন্তা করেও বার করতে পারলাম না। এর উপর আরো ঝামেলা করতে এরা চালু করেছে “দিনের আলো সঞ্চয়” ( Daylight Saving Time) সময়। দিনের আলো ধরে রাখতে বসন্তে ঘড়ি এক ঘন্টা পিছিয়ে দেয়া হয়। অ্যারিজোনা ছাড়া অনয সর স্টেটে বছরে প্রায় আট মাসই চালু থাকে এই সময়। তাই এখন সকাল হয়ে যায় সূর্য ওঠার আগেই। দিনের আলো সঞ্চয় সময়ের পিছনের পুথিঁগত কারণটা হল দিনের আলো বেশী সময় থাকলে বাতি জ্বালাতে হবে কম; এতে করে এনার্জি সেইভ হবে। কিন্তু এদেশে সব অফিস-আদালত, স্কুল-কলেজ চলে কৃত্তিম আলোতে। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকরী করতে বেশীরভাগ জানালাতেই থাকে ভারী পর্দা। সেই পর্দা ভেদ করে যদি কিছু অলো ঢুকতেও পারে, তা কাজ করার পক্ষে যথেষ্ট নয়। শ...

নানা রঙের দিনগুলি ৩

গতকাল প্রচন্ড গরম ছিল। ৮৯ ডিগ্রী । ফাল্গুনের হাল এমন হলে সামার যে কেমন হবে?? এর মাঝে বাসার ac. কাজ করছে না। পুরা রাত গরমে সিদ্ধ হলাম। সকালের দিকে চারিদিক ঠান্ডা হয়ে এলে একটু ঘুমালাম। maintenance কে call করে acটা ঠিক করতে বলা দরকার। ইচ্ছা করছে না। পিয়াকে text করে দিলেও হয়। ইচ্ছা করছে না। থাক! আগামী কদিন নাকি ঠান্ডা থাকবে। সকালে অফিসে এসে দেখি প্রাশানা home office করছে। আমার গ্রুপের ৭ জনের মাঝে অফিসে আছি ৩ জন। job queue তে বেশ কিছু কাজ জমে আছে। পরের সপ্তাহ থেকে টেস্টিং শুরু। করতে ইচ্ছা করছে না। server error দিচছে। ব্যাপারটা এখনই চেক করা দরকার। পাসোয়ার্ড মনে পড়ছে না। হেল্পডেস্ককে জানানো দরকার। ইচ্ছা করছে না। জেসি আর টমাসো খুব আড্ডা দিচ্ছে। ওদের সাথে যোগ দেয়া যায়। উম্‌ম... ইচ্ছা করছে না। স্কলারশিপের টাকা স্কুল একাউন্টে জমে হয়ে আছে। এটারও পাসওয়ার্ড ভুলে গেছি। রিসেট করতে হবে। ইচ্ছা করছে না। আগামী সপ্তাহে ৪ টা পরীক্ষা । লেকচার নোট গুলো দেখা দরকার। ইচ্ছা করছে না। পড়ব বলে, ৬০০ পৃষ্ঠার একটা জার্নাল প্রিন্ট করলাম। এটা থেকে অনেক কিছুই কুইজে আসবে।পড়তে ইচ্ছা করছে না। প্রপোজালটা নে...

টোনা টুনির গল্প

এক দেশে ছিলো এক টোনা আর এক টুনি। এক ছুটিরদিন সকালে টোনা, টুনিকে ডাকিয়া কহিল -“টুনি ভাপা পিঠা খাওয়ার শখ হইতেছে।” শুনিয়া টুনি ফ্রিজ খুলিয়া দেখিল, কেবল শুকনো রুটি আর পনির পড়িয়া আছে। টুনি বলিল – -“ফ্রীজে কিছুই নাই। বাজার হইতে ভাপা পিঠা রাধিঁবার সরঞ্জাম লইয়া আস। - টোনা শুধায় “কি কি লাগিবে ফর্দ দাও।” টুনি পড়িল মহা চিন্তায়, ভাপা পিঠা কি উপায়ে রাধেঁ , কি কি লাগে সবই তো তার অজানা। ভাবিতে ভাবিতে ঘরের কোণায় যত্ন করিয়া রাখা দেশ বিদেশের পিঠা বইখানি টানিয়া লইলো। তাহা হইতে যাহা যাহা দরকার সব লিস্ট করিয়া টোনাকে দিয়া বলিল – “তাড়াতাড়ি এইসব লইয়া আস।” বিরস মুখে বাজারের থলি হাতে টোনা বাহির হইল। টুনি ভাবে, মায়ের কাছ থেকে ভাল উপায়ে ভাপা পিঠা রন্ধন প্রনালী শিখিয়া নেয়া দরকার। মাকে ফোন করিয়া ঘটনা জানাইতেই তিনি টোনার উপর যারপর নাই চটিয়া গিয়া কহিলেন- -“টোনা তাহার কন্যা কে পাহিয়াছে কি? ছুটির দিনেও রান্নাঘর থেকে ছুটি দিতেছে না।” অবস্থা বেশি সুবিধার না আঁচ করিয়া টুনি ফোন রাখিয়া দিয়া ভাবিল শ্বাশুড়িমাতার কাছ থেকেই না হয় শিখিয়া লওয়া যাক। ঘটনা শুনিয়া শ্বাশুড়িমাতা “টোনার দুর্ভাগ্যের জন্য যারপর নাই দুঃখ প্রকাশ করি...

Always Smile

আজকাল মোবাইলটা লাগে না তেমন কাজে, মিসকল এসএমএস দাও না আর মাঝে মাঝে, যখন এলার্ম দেই তখনি শুধু বাজে..."---উল্লূ মিয়া **** আজকে আমি চা খাবনা, ঠান্ডা হবে চায়ের কাপ.....আজকে আমি চা খাবনা, আজকে আমার মন খারাপ..... **** দুনিয়াতে বেহেস্ত - আম্রিকান উপার্জন, বিলাতি ঘর, চৈনিক খাবার আর বাঙ্গালী বৌ দুনিয়াতে দোজখ - আম্রিকান বৌ, বিলাতি খাবার, চৈনিক ঘর আর বাংলাদেশ-এর উপার্জন *** - Are you sure? - I'm HIV positive. *** -I can't wait till summer. - But, its just November. - I know!!! *** When life gives you lemons make lemonade. Then find someone, whom life gave Vodka... and have a party. **** Disclaimer : this jokes are collected from various sources.

আমার যত সংস্কার অথবা কুসংস্কার

বছরের প্রথমে আমি খুব উত্সাহ নিয়ে রাশিফল দেখি। নতুন বছরটা কেমন যাবে, বিদেশ গমন, নতুন চাকুরি অথবা বিবাহ ভাগ্য কেমন জানতে বেশ মজা লাগে। যদিও কখনই সত্য হয়না। তাতে আমের আগ্রহের কোন কমতি হয় না। আমার রাশি কুম্ভ। আশ্চর্যজনক ভাবে ভবিষ্যত না মিললেও, গুনপনা গুলো আমার সাথে ভালই মেলে। কেবল ভাল গুলোই না খারাপ গুলোও মিলে। শুধু তাই না ভালো –মন্দ লাগাও বেশ মিলে। যেমন কুম্ভ রাশির মানুষরা সৎ আর স্বাধীন হয়ে থাকে। আমিও নিজেও তাই। আবার তারা খুবই অনাকর্ষনীয় আর আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। আমি প্রায়ি এমন সব কাজ করি যে নিজেই ভীষন অবাক হয়ে যাই। যা হোক লিখতে চেয়েছিলাম নিজের অহেতুক সংস্কার নিয়ে। আমি খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি বেশ ভালই কুসংস্কার আচ্ছন্ন। কোনটাই তেমন ভয়াবহ না, তবুও বিজ্ঞান পড়া কারো তুলনায় মনে হয় একটু বেশীই। • বাসা থেকে বের হওয়ার সময় বাধাঁ পেলে, একটুখানি বসে তারপর বের হওয়া। এর একটা আধা বৈজ্ঞানিক ব্যাখা বার করেছি – বাধাঁটা পাওয়া হয় সাধারনত দরকারী কিছু নিতে ভুলে যাওয়া। যেটা অন্যমনষ্কতার কারনে, তখন তো একটু ধাতস্থ হয়ে বার হয়াওয়াই ভাল। • একলা পাখি (শালিক) দেখলে দিন খারাপ যায়। যদিও বহুবার এর ব্যতিক্র...