July 10, 2009

পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে

আমার অনেক গুলো বদ স্বভাবের একটা হল , সময়ের কাজ অসময়ে করা। এই যেমন এখন অফিসে বসে লিখছি। হাতে অনেক কাজ , একটু গুছিয়ে রাখলেই ডেডলাইনের আগে হিমশিম খেতে হত না। কিন্তু কাজ করতে একেবারেই ইচ্ছা করছে না।



প্রচন্ড গরম পড়েছে কদিন ধরে। রোজই তাপমাত্রা ১০০ এর উপরে। গতকাল অল্প বৃষ্টি হয়াতে গরম আরো বেরে গেছে। গরমের সময় যেটা করতে আমার সবচেয়ে ভাল লাগে সেটা হল আইস্ক্রীম খাওয়া আর পানিতে দাপাদাপি করা। এই গ্রীষ্মে এখনো পানিতে নামা হয়নি। এইবার সাঁতারটা অবশ্যি শিখতে হবে।
গরমের কারনেই হয়তো, অনেক্ষাণ ফ্লিকারে বরফের ছবি দেখলাম। আল্পেশিয়ান পর্বতের চুড়ায় সাদা তুষারের উপর রোদ পরে ঝিকমিক করছে। অপুর্ব !!! আমার কখনো স্কী করা হয়নি। চাকরি পেয়ে আমার প্রথম ছুটিতে যাব স্কী করতে। নিউ মেক্সিকো অথবা সিটকা। পাহাড়ের নীচে কাঠের কেবিনের জানালা দিয়ে তুষার দেখব, ফায়ারপ্লেসের পাশে বসে। হাতে থাকবে গরম মোকা এবং প্রিয় কোন বই আর ঘরে বাজবে সিনাত্রার...

Come fly with me, lets fly lets fly away
If you can use, some exotic booze
Theres a bar in far bombay
Come fly with me, well fly well fly away

Come fly with me, lets float down to peru
In lama land, theres a one man band
And hell toot his flute for you
Come fly with me, well float down in the blue

Once I get you up there, where the air is rarefied
Well just glide, starry eyed
Once I get you up there, Ill be holding you so near
You may here, angels cheer - because were together

Weather wise its such a lovely day
You just say the words, and well beat the birds
Down to acapulco bay
Its perfect, for a flying honeymoon - they say
Come fly with me, well fly well fly away

Come fly with me...


গানটা মনে হয় পরিবেশের সাথে একটু খাপছাড়া শোনাবে... থাক জীবন তো এমনই... :-)

আহা !! ভাবতেই হিম হিম লাগছে।

0 comments:


Blogspot Template by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by Doocu.Com - Free PDF upload and share