হাইলাইটস্ ২০১১
২০১১ সালটা আমার জন্য পরিবর্তনের বছর। এক বছর আগের জীবনের সাথে আমার বর্তমান জীবনের কোন মিলই নাই। বিশাল পরিবর্তনের ধাক্কা সামলাতে মাঝে মাঝে হিম্শিম্ খেয়ে যাই; আবার কখনো মনে হয় এই বেশ ভাল আছি। তবে একটা ব্যাপার বুঝতে পারছি বেশ আমি আর সেই ছোট্টটি নেই। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করছি। ঘরে বাইরে অনেক মানুষের মন যুগিয়ে চলতে হচ্ছে। একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি কি?
অতঃপর ২০১১ হাইলাইটস্ ; অবশ্যই বুলেট পয়েন্টসে। (আজকাল পূর্ণ বাক্য লিখতে পারি না :p)
অতঃপর ২০১১ হাইলাইটস্ ; অবশ্যই বুলেট পয়েন্টসে। (আজকাল পূর্ণ বাক্য লিখতে পারি না :p)
ছাত্রজীবনের ইতি। সেই সাথে প্রিয় ডেনটন শহর, বন্ধু, কলেজ ছেড়ে যাওয়া।
- ভূটান ভ্রমণ। অসাধরণ সুন্দর এক পাহাড় ঘেরা, আশ্চর্্য সহজ, সরল আর বন্ধুত্বপরায়ণ দেশ।
- বাগ্দান; অতঃপর long distance relationship এর টানাপোড়ন। নতুন করে অনেক কিছুর সাথে মানিয়ে নেওয়া।
- প্রথম চাকুরি। সেই সুবাদে সম্পূর্ণ অচেনা হিউস্টোন শহরে একলা বসবাস শুরু।
- নাগরিকত্ব পরিবর্তন।
10:34 AM | Labels: Dear Dairy | 0 Comments
প্রিয় লেখক
আমার কৈশোরের একটা বড অংশ কেটেছে হুমায়ূন আহমেদের বই পড়ে। হিমু, মিসির আলি, শুভ্র, উপন্যাস, ছোটগল্প, রহস্যগল্প। সবই গোগ্রাসে গিলেছি নাওয়া খাওয়া ভুলে। কিছু মনে দাগ কেটেছে; কিছু হারিয়ে গিয়েছে। কিন্তু সময় কেটেছে দারুণ। সে বয়েসে যেটা হয়, যেই বই -ই পড়ি সে বইয়েই নায়িকা হতে ইচ্ছা করে। বই শেষে আচ্ছন্ন হয়ে যাই এক অদ্ভূত রোমান্টিকতায়। মনে মনে কতবার আমি নীতু, নীরা, মীরা, রুপা হতে চেয়ে আশেপাশের সবার সাথে দুর্বোধ্য ব্যবহার করেছি। মোহাচ্ছন্ন বেপরোয়া আচরণের জন্য কত বকা খেয়েছি। কৈশোরে চেপে ধরা সেই রোমান্টিকতা আমার আজও যায়নি। এখনো আমার নীতুর মত প্রচন্ড, ওলোট পালোট করা, বোকার মত, বাঁধণ ছাড়া, নিয়ন্ত্রনহীন পাগলের মত ভালোবাসতে; ভালোবাসা পেতে ইচ্ছা করে। বাদল দিনের প্রথম কদম ফুল হাতে হারিয়ে যেতে ইচ্ছা করে। ভরা পূর্ণিমায় নীল জ্যোতস্নায় ভেসে যেতে ইচ্ছা করে।
প্রিয় লেখক হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত। অনেকেই তার সাহায্যের জন্য এগিয়ে আসছে। অনেকেই তার ব্যক্তিজীবন আর বাজারি লেখার কথা তুলে ধুঁয়ো দিচ্ছে। ভবিষ্যতে কি হবে জানি না। হয়তো প্রিয় লেখকের আরও অনেক নতুন লেখায়, নতুন সময়ের আরোও বহু তরুণ তরুনী হিমু, রুপা, শুভ্র, নীরা হতে চাইবে - এই কামনা করছি।

9:03 PM | Labels: হুমায়ূন আহমেদ | 0 Comments
Subscribe to:
Posts (Atom)
To See Bangla
- Click here to download a Bangla font.
- Copy to "c:\windows\fonts" For more information visit Bangla Help.